জল সমস্যা! এবার ডিএমসির সমালোচনা তৃণমূল প্রার্থীর মুখে
আমার কথা, ৩১ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
ডিএমসি নিজের এলাকাতেই ঠিকমতো জল দিতে পারছে না তো পঞ্চায়েত এলাকায় কিভাবে দেবে। এবার দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে অভিযোগ তুললেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। দিন কয়েক আগে পাণ্ডবেশ্বরের শংকরপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেছিলেন দুর্গাপুর নগর নিগমের গন্ধ শংকরপুর কেন সহ্য করবে। এবার দুর্গাপুর পূর্ব বিধানসভার তপবন সিটিতে গিয়ে এলাকাবাসীর দাবি পূরণের কথা বলতে গিয়ে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বললেন, পঞ্চায়েত এলাকায় জল দেওয়ার ডিএমসির দায়ী নেই। কিন্তু আমরা যদি জোর করে জল আনার চেষ্টা করি তাহলে ডিএমসি এলাকাতেই ঠিকমতো জল দিতে পারছে না ডিএমসি তো পঞ্চায়েতে এলাকায় কিভাবে দেবে। মন্ত্রীর এই বাক্য উচ্চারণের পরেই সরব হয়েছে বিরোধীরা। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”জলা জমি ভরাট হচ্ছে সেই দিকে কারো নজর নেই। আর মানুষকে আজ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একটাই কারণে কেন্দ্র টাকা দিচ্ছে আর রাজ্য নয় ছয় করছে। সেই জন্যই আজকের এই হাল। আর রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি এর আগেও বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে বলেছেন। কখনও ডিএমসিকে দোষ দিচ্ছেন। কারণ নিজে একজন মন্ত্রী থেকেও মানুষের সমস্যার সমাধান করতে পারেননি।” পাল্টা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,”পানীয় জলের যা সমস্যা ছিল তা মেটানোর জন্য বাড়তি উদ্যোগ নিয়েছে দুর্গাপুর নগর নিগম। যেসব এলাকায় ছোট ছোট সমস্যা রয়েছে তাও খুব দ্রুত দূর হবে।”




