+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আমরা নারী, আমরাও পারি

Ad Image
Ad Image

আমরা নারী, আমরাও পারি

admin March 11, 2026

আমার কথা, ১১ মার্চ

প্রণয় রায়, দুর্গাপুর:

গোটা অনুষ্ঠান জুড়েই একটা স্লোগান উঠছিল আমরা নারী আমরাও পারি। আসলে অনুষ্ঠানটার সিংহভাগ দর্শকই ছিলেন মহিলা। আর দিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস কে স্মরণ করে মহিলাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এমন একজন নারীকে নারী দিবসের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো যিনি একটি অনলাইন পত্রিকা ও একটি পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক। একজন সফল সাংবাদিকও বটে। একসময় ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠিকা হিসাবে তার সংবাদ জীবনের শুরু। এরপর প্রবল চেষ্টা,জেদ ও ইচ্ছে শক্তি জোরে তিনি একটি অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করলেন যে পত্রিকাটার নাম আমার কথা। এবং এই পত্রিকাটি বর্তমানে একটি অসম্ভব জনপ্রিয় একটি অনলাইন পত্রিকা। অন্যান্য বছরের মত এ বছরও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত নারী দিবসের সংবাদ সহ যেসব নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য বিভিন্ন জায়গায় সম্মানিত হলেন তাদের সংবাদ আমার কথায় বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হল।

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হল সিধু কানু স্টেডিয়ামে এসোসিয়েশন এর নিজস্ব দপ্তরে। এই অনুষ্ঠানে নারী দিবসের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো আমার কথা ও সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক মুনমুন দত্তকে। মুনমুনকে অ্যাসোসিয়েশনের পক্ষ উত্তরীয় পরিয়ে ও স্মারক সম্মান দিয়ে থেকে সম্মানিত করলেন আরো এক বিখ্যাত নারী যিনি পাওয়ার লিফটিংয়ের জাতীয়,এশিয়ান কমনওয়েলথ ও বিশ্ব পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণ পদকের অধিকারী ও এই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক
সীমা দত্ত চ্যাটার্জি।
সীমা তার বক্তব্যে জানালো একজন নারী হয়ে আরেকজন সফল নারীকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করতে পেরে সে গর্বিত।

সীমা আর ও বলেন প্রত্যেক সফল নারীর পেছনে একজন পুরুষের অবদান থাকলে আমরা নারী আমরা সব কিছু পারি তার প্রমান আজ দিকে দিকে। সীমা আর ও বলেন প্রত্যেক মহিলাকে সব ধরণের খেলাধূলায় এগিয়ে আসতে হবে। এজন্য এই অ্যাসোসিয়েশন একটি মহিলা গ্রুপ
তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়।
এই সংস্থার বিভিন্ন কেন্দ্রের মহিলা যোগা,বডি বিল্ডার ও পাওয়ার লিফটাররা উপস্থিত ছিলেন। সংস্থার কোষাধ্যক্ষ
তরুণ মুখার্জি স্বাগত ভাষণে এই সংস্থার বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তার সুচিন্তিত বক্তব্য রাখেন ও নারী দিবসে এই সংস্থার পাওয়ার লিটার, বডি বিল্ডার ও যোগ ব্যায়াম করা মহিলাদের সম্মানিত করতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বলে সবাইকে অবহিত করেন।

বিশিষ্ট সমাজসেবী ও এই সংস্থার সভাপতি সুদেব রায় বলেন নারীরা আজ পুরুষদের থেকে এগিয়ে আছে।
সমাজকে এগিয়ে নিয়ে চলেছে নারীরা।

এই সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন যোগা,বডি বিল্ডিং ও পাওয়ার লিফটিং ক্ষেত্রের মহিলা সদস্যরা এ দিদির অনুষ্ঠানে এসেছেন এসেছেন। তাদের মহিলা সদস্যরা শরীরচর্চার মাধ্যমে নিরন্তর নিজেদের উৎকর্ষ বিকাশ করছেন।

কার্যকরী সভাপতি বিকাশ গড়াই বলেন নারী দিবস নারীদের সম্মান জানানো র অনুষ্ঠান।

নারী দিবস নিয়ে বক্তব্য রাখলেন সংস্থার সহ-সভাপতি ও সাংবাদিক প্রণয় রায়।
এদিনের অনুষ্ঠানে প্রথমে নারী দিবসকে স্মরণ করে এটি কেক কাটা হয় এবং সংস্থার সহ সভাপতির জন্মদিন উপলক্ষে আরও একটি কেক কাটা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সুচারু হবে পরিচালনা করেন শ্রী তরুণ মুখার্জি।

Post Views: 189
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN