+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় কিসের ঈঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির?

Ad Image
Ad Image

অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় কিসের ঈঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির?

admin April 27, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ এপ্রিলঃ

মধ্যরাত্রে রাস্তায় তুলনামুলক গাড়ী ঘোড়া কম থাকে। সেখানে এতবড় একটা দুর্ঘটনা হয়ে গেল। সন্দেহের অবকাশ আছে। নিছকই দুর্ঘটনা, না দুর্ঘটনা বলে চালানো হচ্ছে? তদন্ত হওয়া উচিত।” বুধবার পুরুলিয়া যাওয়ার পথে দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নে এমনই খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি জঙ্গলমহলে মাওবাদীদের নতুন করে সক্রিয়তা প্রসঙ্গে প্রশ্ন তুললেন তিনি। উল্লেখ্য, গরু পাচারকান্ডে বীরভুম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ও তার দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। যদিও গত কয়েক সপ্তাহ ধরে অনুব্রত মন্ডল অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন। তার হাসপাতালে ভর্তি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। গতকাল গভীর রাতে অনুব্রত মন্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেন দুর্গাপুর থেকে ঈদের বাজার করে ফেরার পথে ইলামবাজারের কাছে একটি ডাম্পারের সঙ্গে দুর্ঘটনা ঘটে। ঘটনায় সায়গল হোসেনের শিশুকন্যা সহ দুজনের মৃত্যু হয়। সিবিআই তদন্তের মাঝে দেহরক্ষীর ওই দুর্ঘটনাকে ঘিরে বিস্তর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ী দুর্ঘটনার প্রশ্ন তুলে তিনি বলেন,” মধ্যরাত্রে রাস্তায় তুলনামুলক গাড়ী ঘোড়া কম থাকে। সেখানে এতবড় একটা দুর্ঘটনা হয়ে গেল। সন্দেহের অবকাশ আছে। নিছকই দুর্ঘটনা। না, দুর্ঘটনা বলে চালানো হচ্ছে?” তিনি বলেন,” অনুব্রত মন্ডল বিভিন্ন পুলিশ, আধিকারিককে নির্দেশ দিতেন দেহরক্ষীর ফোন থেকে। স্বাভাবিকভাবেই দেহরক্ষীর গাড়ী দুর্ঘটনা হওয়া, আমার মনে হয় দুর্ঘটনা নয়। তদন্ত হওয়া উচিত। সিবিআই’র দেখা উচিত, দুর্ঘটনার সঙ্গে কারা যুক্ত। পরিকল্পনা করে করা হয়েছে কিনা দেখা উচিত। তদন্ত হলে পরিস্কার বোঝা যাবে, তাকে ভয় দেখানোর জন্য কিনা, সে যেন মুখ না খোলে। তাকে শেষ করার জন্য এরকম চক্রান্ত হয়েছিল।”

Post Views: 1,093
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN