+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড়ের যেখানে সুপারহিট মমতা, সেখানেই সুপারফ্লপ সুকান্ত

Ad Image
Ad Image

পানাগড়ের যেখানে সুপারহিট মমতা, সেখানেই সুপারফ্লপ সুকান্ত

admin May 11, 2024

আমার কথা, কাঁকসা, ১১ মেঃ

আগামী ১৩ই মে বর্ধমানে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ছিল লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকেই বিভিন্ন প্রান্তে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।নির্ধারিত সময়ের থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে শুরু হয় রোড শো। এদিন হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে বিজেপির রোড শো শুরু হতেই রোড শোতে গুটি কয়েক কর্মী সমর্থকের যোগদান দেখে পানাগড় বাজারে গাড়ি থেকে নেমে অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার। এমনকি সাংবাদিকদের সাথে কথাও বলতে রাজী হননি তিনি। সকাল থেকেই এলাকায় এলাকায় মাইকে করে প্রচার করা হয়েছিল সুকান্ত মজুমদারের রোড শো সফল করার জন্য সকলকে যোগদানের জন্য। কিন্তু রোড শো শুরু হতেই সুকান্ত মজুমদার গাড়িতে চেপে সকলের দিকে হাত নাড়ালেও সুকান্ত মজুমদার কে দেখে এলাকার মানুষের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এদিন রোড শো তে সুকান্ত মজুমদার ছাড়াও রুদ্রনীল ঘোষ, ও পাপিয়া অধিকারীর যোগদানের কথা থাকলেও সুকান্ত মজুমদার ছাড়া আর কাউকে যোগদান করতে দেখা যায়নি। গত কয়েকদিন আগেই একই রাস্তায় পায়ে হেঁটে মিছিল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড়ে আসার খবর চাউর হতেই ঐদিন রাস্তার দুই ধারে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য গোটা পানাগড় বাজারে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। কিন্তু আজকের বিজেপির শেষ দিনের প্রচারে সুকান্ত মজুমদারের ফ্লপ রোড শো দেখে রাজনৈতিক মহলের মত,এখনো বিজেপির সংগঠন মজবুত করতে অনেক সময় লাগবে।রাজ্য দখল তো অনেক দূরের কথা।

Post Views: 655
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN