গাড়ির ধাক্কায় জখম মহিলা
admin
September 22, 2025
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
দুর্গাপুরের খয়রাশোল মোড়ে সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। জানা গিয়েছে গাড়িটি চোট পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত পৌঁছে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও চালককে আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে।



