নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো বিশ্ব যোগা দিবস
আমার কথা, ২১ জুন
সার্থক কুমার দে, অন্ডাল:
রবিবার ইসিএলের বাঁকোলা এরিয়া ও আর্ট অফ লিভিং সংস্থার উদ্যোগে পালন করা হলো বিশ্ব যোগা দিবস । রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি হয় বাঁকোলা এরিয়া গুলমোহর ক্লাবে । এদিন সকালে অনুষ্ঠানের সূচনা হয় যোগা শিবিরের মাধ্যমে । প্রায় শতাধিক পুরুষ মহিলা যোগাতে অংশগ্রহণ করেন । উপস্থিত ছিলেন বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার আর,কে পি সিং আর্ট অফ লিভিং স্টেট কাউন্সিল মেম্বার সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । দুপুরে ছিল যোগা প্রতিযোগিতার আসর । মেয়েদের ৬ ও ছেলেদের ৬ টি বিভাগে অংশ নিয়েছিল বিভিন্ন বয়সী ৩৮০ জন প্রতিযোগী । সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় । আয়োজকদের পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়, জিমি মেহেরা জানান এদিন সন্ধ্যা বেলায় যোগা বিষয়ক যোগা ডান্স, যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে ।



