নেতাজীকে স্মরণ করে যোগাসন প্রতিযোগীতা
আমার কথা, ২৪ জানুয়ারী
প্রণয় রায়, দুর্গাপুর:
দেশ বন্দিত নেতা নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন উপলক্ষে নেতাজী ভবনে আয়োজিত হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর ৫২ তম বর্ষ যোগাসন প্রতিযোগিতা। এদিন বিদ্যার দেবী সরস্বতীর পুজোর দিন থাকা সত্বেও স্কুল পড়ুয়া শিশু কিশোররা দেবী সরস্বতীকে অঞ্জলি দিয়ে নেতাজী ভবনের এই যোগাসন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠান শুরু হয় এই সংস্থার বিভিন্ন কেন্দ্রের মহিলা যোগ প্রশিক্ষকদের সূর্য নমস্কার নামে সমবেত যোগ প্রদর্শনীর মাধ্যমে।
এদিন যোগাসন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয় দুর্গাপুর ফিটনেস আকাদেমীর দীপ্সা পোদ্দার।
ছেলেদে মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয় তারা যোগা সেন্টারের কিশান রাম।
সামগ্রিকভাবে দলগত চাম্পিয়ন হয় দুর্গাপুর ফিটনেস আকাদেমী, সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করে তারা যোগা সেন্টার ও তৃতীয় দলগত স্থান লাভ করে গুপ্তা যোগা সেন্টার।
এসেসিয়েশনের সম্পাদক শ্রী সুব্রত রায় জানান দিন দিন যোগাসনের প্রতি সব বয়সের পুরুষ ও মহিলাদের মধ্যে উৎসাহ বাড়ছে কারণ বর্তমানে সবাই স্বাস্থ্য সচেতন।
শ্রী তরুণ মুখার্জি জানান সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে ও এই যোগাসন প্রতিযোগিতায় প্রায় তিনশ জন শিশু,কিশোর, কিশোরী, সহ বিভিন্ন বয়সী পুরুষ মহিলার অংশগ্রহণে প্রতিযোগিতাটি জমে উঠেছিল।



