+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নিজের জন্মদিনে সারমেয়দের জন্য ভুরিভোজের আয়োজন করলেন তরুণী

Ad Image
Ad Image

নিজের জন্মদিনে সারমেয়দের জন্য ভুরিভোজের আয়োজন করলেন তরুণী

admin March 31, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ৩১ মার্চ:

সারমেয়দের ভুরিভোজ খাইয়ে নিজের জন্মদিন পালন করলো যুবতী । প্রায় ১০০ টি সারমেয়কে পেট পুরে খাওয়ালো মুরগির মাংস আর ভাত । এরকম অভিনব পদ্ধতিতে জন্মদিন পালনের উদ্যোগে খুশি এলাকার পশু-প্রেমীরাও । যুবতীর এই উদ্যোগে অন্যদেরও অনুপ্রেরিত হওয়া উচিত বলে জানান তারা ।

বছর কুড়ির শামলী মন্ডল, পাণ্ডবেশ্বরের রামনগর পোস্ট অফিস পাড়ার বাসিন্দা । দুর্গাপুরের মাইকেল কলেজের একাউন্টেন্সি অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রী । বাড়িতে রয়েছে বাবা মা ও দাদা । ছোটবেলা থেকেই পথ কুকুর বা সারমেয়দের প্রতি দুর্বলতা রয়েছে শামলীর । বাড়িতে আছে একটি জার্মান শেফার্ড । তবে শুধু বাড়ির নয়, রাস্তাঘাটের সারমেয়দেরও ভালোবাসে শামলী । সোমবার ঘটা করে আয়োজন হয় শামলীর জন্মদিন । সেজন্য রবিবার রাতে সারমেয়দের জন্য আয়োজন করা হয়েছিল ভুরিভোজের । ছিল পেট পুরে মুরগির মাংস আর ভাত । রামনগর ছাড়াও ফুলবাগান মোড়, সিনেমা হল মোড়, পাণ্ডবেশ্বর রেলস্টেশন এলাকার প্রায় ১০০ টি সারমেয়কে রবিবার রাতে নিজের হাতে খাওয়াই শামলী । বাড়িতে একটি জার্মান শেফার্ড রয়েছে, ছোটবেলা থেকেই সারমেয়দের ভালো লাগে । লকডাউনের সময় প্রায় দু বছর এলাকার পথ কুকুরদের জন্য এক বেলা খাবার ব্যবস্থা করেছিল শামলি । এছাড়াও আহত, অসুস্থ, আক্রান্ত সারমেয়দের পাশেও দাঁড়াতে দেখা যায় তাকে । চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে নিজে শুশুষা করে তাদের সুস্থ করে তোলে । সেজন্য এলাকায় কোন সারমেয় অসুস্থ হলে স্থানীয়রা শ্যামলীর দ্বারস্থ হন । শামলী জানান পশু চিকিৎসক পাণ্ডবেশ্বরের বর্ষা দত্ত, রানীগঞ্জের বিষ্ণু ঘোষ এই কাজে তার অনুপ্রেরণা । বাড়িতে যেকোনো শুভ কাজের আগে সারমেয়দের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় । তাদের খাইয়েই বাড়ির শুভ কাজ শুরু হয় বলে জানান শামলী ।

সারমেয় বা পথ কুকুরদের সাথে অভিনব উদ্যোগে শামলীর জন্মদিন পালনের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় মানুষজন ও পশুপ্রেমীরা । তারা বলেন নির্বাক পশুদের প্রতি সহানুভূতি, ভালবাসা সবার থাকা দরকার । শামলী যে কাজ করছে অন্যদের কাছে তা অনুকরণীয় ।

Post Views: 202
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN