+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবকের রহস্য মৃত্যু, ভাঙ্গচুর, উত্তেজনা

Ad Image
Ad Image

BREAKING! বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবকের রহস্য মৃত্যু, ভাঙ্গচুর, উত্তেজনা

admin March 27, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ২৭ মার্চ:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু। এলাকায় ভাঙচুর, উত্তেজনা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের ঘটনা।

বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরী পাড়ার যুবক পল্লব (২২) বাউড়ির ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যাই। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাংচুরের ঘটনা। সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে মহিলার বাড়ির লোকজনকেও। এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Post Views: 1,767
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN