+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাসির বাড়ি বেড়াতে এসে দুর্গাপুর ব্যারেজের ক্যানেলে তলিয়ে গেল যুবক

Ad Image
Ad Image

মাসির বাড়ি বেড়াতে এসে দুর্গাপুর ব্যারেজের ক্যানেলে তলিয়ে গেল যুবক

admin August 14, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ আগস্টঃ

ফিরে যাওয়ারই কথা ছিল কিন্তু এদিনটা মাসতুতো ভাইয়ের জন্মদিন। তাই জন্মদিন কাটিয়ে তারপর আগামীকাল বোলপুরে ফিরে যেতো বছর উনিশের বিশালের। কিন্তু একেই বলে বোধহয় নিয়তি। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল বিশাল। নেমেছে উদ্ধারকারী দল। প্রতিটা মুহূর্ত উৎকন্ঠায় কাটছে বিশালের মাসীর পরিবারের।
জানা গিয়েছে, বোলপুর কলেজে তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাস(১৯) দিন চারেক আগে দুর্গাপুরে আসে তার মাসির বাড়ি বেড়াতে। ১৪ আগস্ট বিশালের মাসতুতো ভাইয়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে আজকের দিনটা মাসির বাড়িতে থেকে রবিবার ১৫ আগস্ট ফিরে যাওয়ার কথা ছিল বিশালের।
বিশালের মাসতুতো ভাই বিভাস রুইদাস জানায় তার মা বলেন বাড়িতে দুটি ঠাকুরের মূর্তি রয়েছে। মূর্তি দুটি দামোদরের জলে বিসর্জন দিয়ে আসতে। তখন বিশালকে সাথে নিয়ে বিভাস দামোদরের বর্ধমান ক্যানেলে ঠাকুর বিসর্জন দিয়ে স্নান করতে নামে। কিন্তু স্নানে নেমে পা পিছলে জলে তলিয়ে যায় বিশাল। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলার দলও।

Post Views: 3,153
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN