জলে তলিয়ে গেল তরতাজা প্রাণ, মৃত্যু যুবকের
আমার কথা, ২ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু হল যুবক। মৃত যুবকের নাম দিলীপ বাউরী (৩৫)। সোমবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল থানার মদনপুর পঞ্চায়েতের দামোদর নদীর পুবড়া ঘাটে। মৃত যুবক স্থানীয় বাসকা গোসাইডাঙ্গা এলাকার বাসিন্দা। খবর সূত্রে জানা যায় এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ ওই যুবক স্নান করতে পুবড়া ঘাটে যায়। অসাবধানতাবশত পা হড়কে নদীর জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দিলিপের দেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ।



