+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শ্রাদ্ধবাড়িতে বচসা, কথা কাটাকাটি, খুন যুবক

Ad Image
Ad Image

শ্রাদ্ধবাড়িতে বচসা, কথা কাটাকাটি, খুন যুবক

admin June 1, 2025

আমার কথা, রানীগঞ্জ, ১ জুনঃ

রানীগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর দুই যুবকের কথাকাটাকাটির জেরে মারামারির ঘটনায় ৩২ বছর বয়সী যুবক অমিত বাউড়ি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অমিত বাউড়ির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পরিমল বাউড়ি ও কমল বাউড়ির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় ফের কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অমিত বাউড়ির বোন জানান, বৃহস্পতিবার তাঁর ভাই শ্রাদ্ধবাড়ি গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত পরিমল ও কমল বাউড়ি মিলে অমিতকে নির্মমভাবে মারধর করে, যার ফলে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, “আমার ভাইয়ের বিয়ে হয়েছে এবং তার একটি ছোট সন্তান রয়েছে। এখন তার দেখাশোনা কে করবে? আমি প্রশাসনের কাছে আবেদন জানাই, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।”

বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Post Views: 888
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN